Editorial লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Editorial লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জুলুমে বিপর্যস্ত দৈনিক কক্সবাজারবাণী ও সম্পাদকের শেষ কথা
আমাদের কক্সবাজার পত্রিকার ভাড়াটিয়া সম্পাদক রফিককে মাদক সেবন করতে বারণ করায় থানায় জিডি!
নিজস্ব প্রতিবেদক: নিজে দু’কলম লিখতে জানেন না। আমার সম্পাদিত দৈনিক কক্সবাজারবাণী ছাড়া কোথাও একদিনও গোলামি করেননি। তবুও শখের বসে দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বনে যাওয়া রফিক আল মাহামুদকে গালাগালি করে এমন কোন অপরাধ করেননি দৈনিক কক্সবাজারবাণী সম্পাদক ফরিদুল মোস্তফা খান। তিনি জানান, রফিক আমার বন্ধু। তাই তার জীবন রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব।
নিজের বিরুদ্ধে মামলা তাই আমার শাস্তি চাই
ফরিদুল মোস্তফা খান: মঙ্গলবার আমার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজারে একটি মানহানির মামলা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটির বাদি প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানার আবেদনের প্রেক্ষিতে আমার জন্য জারি করেছেন সমন। এর আগে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভাড়াটিয়া সম্পাদক রফিক আলম মাহমুদও সদর মডেল থানায় আমার জন্য একটি সাধারণ ডায়েরি করেছেন। সবকিছু মিলে প্রিয় পাঠক, কেন জানি আজ নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে! তাই স্বাভাবিকভাবে নিজের শাস্তির প্রত্যাশায় লেখাটি শুরু করলাম। প্রিয় পাঠক, কক্সবাজারে সাংবাদিক পরিচয়ী এই দুই ব্যক্তি ও আমাকে পৃথক পৃথকভাবে আপনারা খুব ভাল করেই চেনেন। তাই দুই ব্যক্তির দায়েরকৃত অভিযোগের আসামি হিসেবে আমি আজ আপনাদের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের শাস্তি চাই। প্রশাসন ও পাঠকদের কাছে কক্সবাজারবাণী সম্পাদক ফরিদ খানের প্রশ্ন
আমি কয়বার অবাঞ্চিত হব? অতঃপর তাকেও অবাঞ্চিত ঘোষণা
বিজয়ের মাসে দেশকে এগিয়ে নেয়ার শপথ নিই
কক্সবাজারবাণী সম্পাদকের ঈদ শুভেচ্ছা
![]() |
ফরিদুল মোস্তফা খান
সম্পাদক ও প্রকাশক
|
দেশি-বিদেশি সকল গণমাধ্যম পাঠকদের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উষ্ণ অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান। এক বিবৃতিতে ঈদের মহিমায় সকলেই যেন মহিমান্বিত হতে পারি সেই প্রত্যাশা করে তিনি বলেন, পবিত্র ঈদুল-আযহা ত্যাগ ও কুরবানীর বৈশিষ্ট্যে মন্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। মহান পিতা ও পুত্র আমাদের জন্য যে উদাহরণ রেখে গেছেন তার মর্মকথা হলো, আল্লাহর পথে চলতে গিয়ে প্রয়োজনে যে কোন ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে, এমনকি জীবন প্রদানেও আমাদের হতে হবে অকুণ্ঠচিত্ত। তাই কক্সবাজারবাণী সম্পাদক বলেন, আসুন, আমরা সকলেই মিলে ঈদুল আযহার ত্যাগের চেতনায় নিজেদের উৎসর্গ করি।
ত্যাগের বার্তায় উজ্জ্বল ঈদুল-আযহা
ঈদ মোবারক। বছর ঘুরে আমাদের জীবনে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল-আযহা। মহান আল্লাহ বছরে আমাদের জন্য দু'টি শ্রেষ্ঠ আনন্দের দিন উপহার দিয়েছেন। এর একটি ঈদুল ফিতর, অপরটি ঈদুল আযহা। দুই ঈদেরই রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ঈদুল আযহা ত্যাগ ও কুরবানীর বৈশিষ্ট্যে মন্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। মহান পিতা ও পুত্র আমাদের জন্য যে উদাহরণ রেখে গেছেন তার মর্মকথা হলো, আল্লাহর পথে চলতে গিয়ে প্রয়োজনে যে কোন ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে, এমনকি জীবন প্রদানেও আমাদের হতে হবে অকুণ্ঠচিত্ত। কিন্তু বর্তমান সময়ে সত্য ও ন্যায় তথা আল্লাহর পথে চলতে গিয়ে ত্যাগ ও কুরবানীর যেসব চ্যালেঞ্জ আসে তাতে আমরা কতটা সাড়া দেই, সেই প্রশ্নটি বড় হয়ে উঠেছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

