Cox'sBazar লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Cox'sBazar লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

খরুলিয়ায় গভীর রাতে বসতভিটা দখলের চেষ্টা, থানায় অভিযোগ

 নিজস্ব প্রতিবেদক

নির্যাতিত পরিবারের সদস্যদের প্রশ্ন-“রাত ২টায় ৫ জন পুলিশ সদস্য সাথে নিয়ে কিভাবে ঘুমন্ত মানুষদের উপর বর্বরতা চালায় ভুমিদস্যু শফিকআমাদের ঘরেতো কোন চোর-ডাকাতসন্ত্রাসী কিংবা মাদক ব্যবসায়ী নেই।  তারপরও কারো সু-নির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের পরওয়না ছাড়া পুলিশ সাথে নিয়ে একটি বাড়িতে এভাবে বর্বরতা চালানো এবং পুলিশের রহস্যজনক ভুমিকা নিয়ে নানা অভিযোগ তুলছেন নির্যাতিত পরিবারের সদস্যরা।
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় ভূমিদস্যু সন্ত্রাসী শফিকুল ইসলাম প্রকাশ শফিকুর রহমানের নেতৃত্বে গভীর রাতে বসতভিটা জবর দখলের চেষ্টা করেছে দূর্বৃত্তরা।  ভূমিদস্যু শফিক একই ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত আবু বকর ছিদ্দিকের ছেলে।  যিনি বর্তমানে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় বসবাস করেন।  এ নিয়ে ওই বসতভিটায় বসবাসকারী অসহায় পরিবারটির পক্ষে আসহাব উদ্দীন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঈদ পরবর্তী আন্দোলন : হোটেল মোটেল জোনে নেতিবাচক প্রভাব

বুকিংমানি ফেরত নিচ্ছে পর্যটকরা

কক্সবাজারবাণী ডেস্ক: জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূণর্বহালসহ বিভিন্ন ইস্যুতে ঈদের পরে সরকার পতন আন্দোলনের ডাক দিয়েছে বিরোধীদল। এ সময় হরতাল অবরোধের মত লাগাতার কর্মসুচির আশঙ্কা করা হচ্ছে। ঈদ পরবর্তী এ কর্মসুচিতে হোটেল মোটেল জোনে নেতিবাচক প্রভাব ফেলেছে। ইতিমধ্যে অনেক হোটেল থেকে বুকিংমানি ফেরত নিয়েছে পর্যকরা। এতে করে পর্যটন শিল্পে জড়িতরা ব্যবসা নিয়ে পড়েছেন মহা টেনশনে।

৩ সেপ্টেম্বর কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কক্সবাজারবাণী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ সেপ্টেম্বর কক্সবাজার আসছেন। ওই দিন সকালে হেলিকপ্টারে করে কক্সবাজারের রামু উপজেলায় তার পৌঁছানোর কথা রয়েছে। 
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

মাটির অভাবে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ

ক্রিড়া ডেস্ক: এবার মাটির অভাবে ব্যাহত হচ্ছে কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়াম নির্মাণ কাজ। স্থান নির্বাচনে দীর্ঘ প্রক্রিয়া শেষে ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ গত এপ্রিলে শুরু হলেও এখন মাটির অভাবে মাঠ ভরাট কাজে বিলম্ব হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যাবে কিনা এই নিয়ে সংশয় দেখা দিয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় তৈরি হচ্ছে জাল নোট

কক্সবাজারবাণী ডেস্ক: এক হাজার ও পাঁচশ টাকার জাল নোটে সয়লাব হয়ে গেছে কক্সবাজারের চকরিয়া। চকরিয়ায় একটি সিন্ডিকেট অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত মেশিন ব্যবহার করে এই জাল নোট তৈরি এবং বাজারজাত করার পেছনে কাজ করছে। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। বিনিময়ে জাল নোট সিন্ডিকেট সদস্যরা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এড. দেলোয়ার সভাপতি, ফরিদুল মোস্তফা সাধারণ সম্পাদক, এড. রুবেল সাংগঠনিক সম্পাদক

বার্তা পরিবেশক: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখালরাজা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন ও বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা ও বিশ্বাসের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

মুক্ত ছালাউলের পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গা জঙ্গিবাদ বাড়ছে

ডেস্ক রিপোর্ট: ভয়ঙ্কর রুপ লাভ করছে রোহিঙ্গাদের জঙ্গীবাদ। আর, রোহিঙ্গা জঙ্গীবাদের আঁতুড় ঘরে পরিণত হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই, বাংলাদেশের একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও পাকিস্তানের একাধিক চরমপন্থী সংগঠন রোহিঙ্গাদের সন্ত্রাসবাদের প্রশিক্ষণ দিচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতায় রোহিঙ্গাদেরকে সহিংসতার জন্য ব্যবহার করা হয়েছে। এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে গোয়েন্দা নজরদারির আড়ালেই চলছে রোহিঙ্গা শরনার্থীদের ব্যবহার।

কক্সবাজারে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপনের লক্ষে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক প্রস্তুতি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌর মেয়র সরয়োর কামাল, অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার, কেন্দ্রিয় জামে মসজিদের খতিব,

জেলা জিয়া পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনা সত্য বরদাশত করে না বলেই মিথ্যা প্রলাপে ব্যস্ত - শাহজাহান চৌধুরী।

প্রেস বিজ্ঞপ্তি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শভিত্তিক সংগঠন জিয়া পরিষদ কক্সবাজার জেলার উদ্যোগে গতকাল বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স হলে জিয়া পরিষদ কক্সবাজার জেলার আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য

কক্সবাজারের শিবির ক্যাডার এমদাদ আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের আলোচিত শিবির ক্যাডার মো. এমদাদ উল্লাহকে (২৩) আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে কক্সবাজার সরকারি মহিলা কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এমদাদ উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকার ছব্বির আহমদের ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজ শাখার শিবির নেতা।

নিষিদ্ধ হচ্ছে অগভীর সমুদ্রে মৎস্য শিকার

স্টাফ রিপোর্টার: ২০০ মিটারের অগভীর সমুদ্রে মাছের পরিমাণ নির্ধারণ এবং অবাধে মৎস্য শিকার নিয়ন্ত্রিত করার জন্য এ অঞ্চলে মৎস্য শিকার নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, মিয়ানমারের কাছ থেকে উদ্ধারকৃত সমুদ্র সীমানায় বর্তমানে বাংলাদেশের অধিকার সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনালের (ইটলস) দেয়া বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা নির্ধারণী মামলার

গ্রেপ্তার হচ্ছে না কেন ইয়াবা সম্রাটরা?

ফরিদুল মোস্তফা খান: কয়েকদিন ধরে প্রকাশিত ইয়াবার সংবাদে সীমান্ত জনপদ টেকনাফসহ জেলার সর্বত্রে তোলপাড় চলছে। সংশ্লিষ্ট ইয়াবা ব্যবসায়ীরা আবারো গা ঢাকা দিতে শুরু করেছে। তবে সীমান্তের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গণমাধ্যমে ইয়াবা ব্যবসার খবর ফাঁস হয়ে যাওয়ায় এবার ব্যবসায়ীরা কৌশল পরিবর্তন করে বাণিজ্য চালাচ্ছে। তারা সাম্প্রতিক সময়

কক্সবাজারে ভারী বর্ষন জনদুর্ভোগ চরমেঃ ৩ নম্বর সতর্ক সংকেত

এম. আমান উল্লাহ: কক্সবাজারে টানা বর্ষণে জনদুর্ভাগ চরম আকার ধারন করছে। গত রবিবার রাত দিনের টানা বর্ষণে কক্সবাজারের বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এতে জেলার বেশিরভাগ রাস্তাই পানিতে তলিয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। লঘুচাপের প্রভাবে গত রবিবার রাতভর বৃষ্টি হয়েছে কক্সবাজারে।

প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান পেলেন সাংবাদিক জুনাইদ

প্রেস বিজ্ঞপ্তি: প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন দৈনিক সমুদ্র বার্তার নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুনাইদ। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে গতকাল রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে অনুদানের এই চেক গ্রহণ করেন সাংবাদিক জুনাইদ। এই সময়ে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,

যেসব ইয়াবা সম্রাটদের আইনের আওতায় আনা দরকার

ফরিদুল মোস্তফা খান: অধরা টেকনাফের ইয়াবা সম্রাটদের অবৈধ কারিশমায় গাড়ি বাড়ি ও সহায় সম্পদের মালিক বনে যাওয়ার বস্তুনিষ্ঠ সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আঁতে ঘা লেগেছে তাদের। মুহুর্তেই এই চক্রের সদস্যরা প্রকাশিত পত্রিকার সব কপি কিনে গায়েবের চেষ্টা চালালেও সংশ্লিষ্ট প্রশাসন ইতোমধ্যেই এসব অবৈধ বিত্তবানদের তালিকা প্রণয়ন শুরু করেছে। গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য

ইয়াবা ব্যবসায়ী টেকনাফের বিত্তহীন কোটিপতিরা অধরা

পুলিশের খাতায় এরা পলাতক

ফরিদুল মোস্তফা খান: মৌলভীপাড়া ও নাজিরপাড়া এই দুটি গ্রাম সীমান্ত জনপদ টেকনাফের। কিন্তু গ্রাম দু’টির প্রায় ঘরে ঘরে ইয়াবা ব্যবসায়ী থাকায় স্থানীয় জনসাধারণ এর নামের নাগে যোগ করে দিয়েছে ইয়াবা মৌলভী পাড়া ও ইয়াবা নাজির পাড়া। এই কুখ্যাতি একদিনে সৃষ্টি হয়নি, হয়েছে গত কয়েক বছরের

নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধ জাহাজ: আতংকে সাধারণ মানুষ

ফরিদুল মোস্তফা খান: ১৩ দিন ধরে বাংলাদেশ-মিয়ানমারের জিরো পয়েন্টের নাফ নদীর অদুরে মংডু খালে অবস্থান করছে মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। এনিয়ে সীমান্তের এপারে বসবাসকারী লোকজনের মধ্যে আতংক বিরাজ করতে দেখা গেছে।
তবে বিজিবি বললেন, আতংকের কোন কারণ নেই, তারা

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চলছে রোগি হয়রানি

অব্যবস্থাপনায় ভেঙ্গে পড়ছে চিকিৎসেবা

এম. আমান উল্লাহ: কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার নামে একের পর এক প্রতারিত হচ্ছে গরিব অসহায় সাধারণ রোগিরা। কক্সবাজারে দীর্ঘ কয়েকবছর ধরে রোগিরা চিকিৎসাসেবা ও ওষুধপত্র ঠিকমত পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। প্রতিনিয়ত রোগি হয়রানি আর ভোগান্তি ছাড়া সদর হাসপাতালে আর কিছুই মিলছে না। জেলার বিভিন্ন স্থান থেকে হাসপাতালে চিকিৎসা

১শ ৫০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক আঞ্চলিক মহাসড়কের রূপ নিতে যাচ্ছে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক

আবুল কালাম আজাদ: দীর্ঘদিনের জরাজীর্ন টেকনাফ কক্সবাজার মহাসড়ককে অত্যাধুনিক রূপ নিয়ে নব সাজে সংস্কার হচ্ছে। বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগ সওজ সূত্রে পাওয়া খবরে জানাযায় ২০১৩-২০১৪অর্থ বছরে যোগযোগ মন্ত্রি ওবাইদুল কাদেরের নির্দেশে ও উখিয়া টেকনাফ আসনের সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির অক্লান্ত প্রচেষ্টায় টেকনাফ টু লিংক রোড পর্যন্ত প্রায় ৮৫ কি:মি: দৈর্ঘ্য মহাসড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।

হ্নীলার শায়খুল হাদিস মাওলানা ইসহাকের ইন্তেকাল: আজ জানাযা

সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও কক্সবাজারবাণীসহ বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টলার প্রখ্যাত আলেমে দ্বীন টেকনাফ উপজেলার হ্নীলা আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার শায়খুল হাদিস পীরে কামেল আল্লামা শাহ মোহাম্মদ ইসহাক ইন্তেকাল করেছেন। তিনি বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি.... রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি স্ত্রী, ৯ পুত্র, ৬ মেয়ে নাতি-নাতনি ও দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ছাত্র মুরিদ ও শুভাকাংকী রেখে গেছেন।