বার্তা পরিবেশক: গত কিছুদিন ধরে দেশের স্থানীয়, জাতীয়, আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে ভয়ংকর মাদক ইয়াবা সংক্রান্ত সংবাদগুলোতে নিজেদের নাম প্রকাশিত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উখিয়া-টেকনাফ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি ও তার দুই ছোট ভাই আব্দু শুক্কুর এবং টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মাওলানা মুজিবুর রহমান। শুধু প্রতিবাদ নয়, পত্রিকায় পাঠানো বিবৃতিতে উক্ত ৩ ব্যক্তির দু’জনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ঘোষণা দিয়েছেন, এমপি বদি ও তার পরিবারের কেউ যদি ইয়াবা ব্যবসা করে এরকম কেউ প্রমাণ করতে পারে নীতি ও নৈতিকতার খাতিরে তাদের মধ্যে সাংসদ বদি ও প্যানেল মেয়ার মাওলানা মুজিব পদত্যাগ করবেন।
Teknaf লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Teknaf লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশের ইয়াবা গডফাদার সাইফুল এখনো অধরাঃ নৌ ও স্থল পথে সমান তালে চলছে ব্যবসা
ফরিদুল মোস্তফা খানঃ সর্বনাশা ইয়াবা ব্যবসায় জড়িত টেকনাফের শীর্ষ এক ব্যবসায়ী আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে নিহতসহ আরো বেশ কয়েকজন বাঘা বাঘা মাদক সম্রাটের গ্রেপ্তারের পরও নিজের অবস্থান টিকিয়ে রেখে স্থল ও নৌ পথে ভয়ংকর এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন, বাংলাদেশের ইয়াবা গড ফাদার সাইফুল করিম ওরফে হাজী সাইফুল। ফলে ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়া ভয়ংকর উক্ত মাদক ইয়াবা ব্যবসা সম্ভবত বাংলাদেশ থেকে আর নির্মূল করা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রীয় সব যন্ত্র ট্যাবলেটটি প্রতিরোধে যতই কড়াকড়ি ভূমিকা পালন করে সুচতুর ইয়াবা ব্যবসায়ীরা ততই কৌশল পাল্টিয়ে প্রতিদিন সীমান্তের ৪৩ পয়েন্ট দিয়ে বানের পানির মতো ঢুকাচ্ছে ট্যাবলেটটি। সীমান্ত এলাকায় ৮টি সংগঠনের ব্যানারে ৩৭টি কারখানা প্রতিদিন প্রায় ৩০ লাখেরও বেশি প্রাণঘাতি এই মাদক সরবরাহ দিচ্ছে ব্যবসায়ীরা। এ কাজে জড়িত ইয়াবা গডফাদার হাজী সাইফুলসহ বাঘা সব ইয়াবা ব্যবসায়ীরা টেকনাফের স্থায়ী ঠিকানা ছেড়ে এখন বন্দর নগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন আবাস। সন্ত্রাস আতংকে হোয়াইক্যংয়ে ব্যবসায়ী পরিবার দিশেহারা ঃ বিদ্যালয়ে পাঠাতে পারছেন না ২ সন্তান
নিজস্ব প্রতিবেদক: বিপথগামী নিজ স্ত্রী, শ্বশুর গোষ্ঠী ও গ্রাম্য ২০/২৫ জন ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হতদরিদ্র এক ব্যবসায়ী। শুধু তাই নয়, ইউনিয়নের খারাংখালী এলাকার উক্ত ব্যবসায়ী দু’সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন যাপনও করছেন। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির কারণে বিদ্যালয়ে পাঠাতে পারছেন না প্রিয় দুই সন্তানকে।টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমার থেকে মাছ আমদাণী হ্রাস
টেকনাফ প্রতিনিধি: টেকনাফ স্থল বন্দরে রাজস্ব আয়ের অন্যতম মাধ্যম মিয়ানমার থেকে পণ্যের মধ্যে মাছ ও কাঠ আমদানি সবার শীর্ষে হলেও সাম্প্রতিক সময়ে মাছ আমদানি তুলনামুলক হ্রাস পেয়েছে। এ দুই আমদানি পণ্য থেকে সরকার বিপুল পরিমান রাজস্ব পেয়ে আসছে। ১৯৯৭ সাল থেকে মিয়ানমার থেকে মাছ আমদানি করছেন আমানত কর্পোরেশনের স্বত্বাধিকারী আশরাফ হোসেন মাসুদ। স্থল বন্দরে আমানত কর্পোরেশনের মাছ আমদানির দায়িত্ব নিয়োজিত ম্যানেজার মোঃ জাহাঙ্গির আলম জানান, কেরুনতলীতে স্থল বন্দর চালু হবার পর মাছ আমদানিতে রের্কড সৃষ্টি করেছিল। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব পেয়েছিল। কিন্ত বর্তমানে মাছ আমদানি হ্রাস পেয়েছে। এখন প্রতি মাসে স্থল বন্দর দিয়ে মিয়ানমার থেকে ২/৩টি কার্গোবোট মাছ আমদানি হচ্ছে। যা অতীতের তুলনায় অতি নগন্য।
অবৈধপন্থায় সাগরপথে মালয়েশিয়া আদম পাচার করছে যারা
ডেস্ক রিপোর্ট: উখিয়ার সমুদ্র চ্যানেল দিয়ে সাগর পথে মালয়েশিয়া আদম পাচার উদ্ধেগ জনক হারে বেড়ে চলছে। রোহিঙ্গা সহ ১৩৫ জন দালাল আদম পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ থাকলেও তারা থেকে গেছে ধরা ছোঁয়ার বাইরে। গত ১ বছরে এসব দালালরা কমপক্ষে সহস্রাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া পাচার করেছে। তৎমধ্যে কয়েক শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্বজন হারাদের আহাজারীতে গ্রাম গঞ্জের পরিবেশ ভারী হয়ে উঠলেও দেখার কেউ নেই। এক শ্রেনীর বেকার যুবক ও বর্তমান সরকারের আমলে বৌদ্ধ বিহার হামলা সহ বিভিন্ন রাষ্ট্রদ্রোহ মামলার আসামী হয়ে পালিয়ে বেড়ানো অনেক মানুষ স্বল্প ব্যায়ে সাগর পথে মালয়েশিয়া গমন করছে। বৈধ ভাবে একজন মানুষ মালয়েশিয়া গমন করতে কমপক্ষে তিন লাখ টাকার প্রযোজন পড়ে।
মানবপাচারকারীর গুলিতে ৩ পুলিশ সদস্য আহত
টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী দালালের গুলিতে দুই উপ পরিদর্শকসহ (এসআই) পুলিশের ৩ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ হত্যা মামলা ও মানবপাচার মামলার এক আসামিকে গ্রেফতার করার জের ধরে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। রোববার ভোর ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একটি হত্যা মামলা ও ২টি মানবপাচার মামলার আসামি টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ ফয়েজকে (২৮) গ্রেফতার করা হয়েছে। এতে গুলিবিদ্ধ টেকনাফ থানার এসআই নুরুন্নবী, এসআই নয়ন বড়–য়া, পুলিশ কনস্টেবল আফজালকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফে পুলিশ ও মানব পাচারকারীর মধ্যে গুলি বিনিময় ॥ ৩ পুলিশ গুলিবিদ্ধ ॥ আটক-১
টেকনাফ সংবাদদাতা: সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশ ও মানব পাচারকারীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ৩ পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এক পাচারকারীকে আহত অবস্থায় আটক করেছে। গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মকতা, কনেষ্টবল এবং আহত আটক আসামী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ দিদারুল ফেরদৌস জানান, ২৬ জানুয়ারী রবিবার ভোরে পুলিশ সদস্যরা সাবরাং কাটাবনিয়া এলাকার মৃত আজিজুর রহমানের বাড়ীতে মানব পাচার মামলার পলাতক আসামী ধরতে গেলে পাচারকারী চক্রের সদস্যারা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। ইয়াবা ও মানবপাচারের সাথে জড়িদের যেখানে পান আটক করুন- এমপি বদি
![]() |
| ছবি- সিবিএন |
টেকনাফ প্রতিনিধি: ইয়াবা মাদক এবং মানব পাচারকারী যতই শক্তিশালী হউক, যেখানে পান আটক করুন। তাদের মুখোশ উম্মোচনে বিশেষ করে সাংবাদিক সমাজ অগ্রনী ভূমিকা পালন করতে পারে। এছাড়া ইয়াবা ও মানব পাচার নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সাংবাদিকরা তথ্য প্রদানে এগিয়ে আসলে দূর্বল হয়ে পড়বে ইয়াবা ব্যবসায়ীরা। তিনি জন প্রতিনিধিদের প্রতি ইঙ্গিত করে আরো বলেন, সমাজে কারা ইয়াবা ও মানব পাচার ব্যবসায় জড়িত রয়েছে নিশ্চয় আপনারাঅবগত। তাদের তালিকা তৈরী করে সমাজ, জাতি ও দেশকে মাদক থেকে রক্ষা করুন।
কক্সবাজারের উন্নয়ন সাংবাদিকতায় এগিয়ে আসার আহ্বান এমপি বদির
বার্তা পরিবেশক: কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভায় উদ্দেশ্যমূলকভাবে নিজের কুৎসা রটানো ও পরের দিন বিভিন্ন গণমাধ্যমে কক্সবাজারবাণী সম্পাদকের জন্য দেয়া প্রেস বিজ্ঞপ্তির একাংশে নিজের বিরুদ্ধে আলোচনা ও আন্দোলনের হুমকি দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। ই-মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমপি বদি সাংবাদিকদের সভায় বিনাকারণে তার বিরুদ্ধে আলোচনা, প্রতিবাদ ও নিন্দা জানানোর রহস্যটা বুঝতে পারছেন না বলে জানিয়ে উক্ত সভায় উপস্থিত কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সেই সম্মানিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি উখিয়ার আইনশৃঙ্খলা কমিটির সভায় পেশাদার কোন সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা ও কটাক্ষপূর্ণ বক্তব্য প্রদান করিনি। সেদিন আমি সাংবাদিকতার নাম দিয়ে মানুষের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলায় জড়িত কেবল হলুদ সাংবাদিকদের কথা বলেছি।প্রশাসন ও সাংবাদিকদের কাছে এমপি’র ভাই শুক্কুর সিআইপির আবেদন
আসুন আমরা আবদুল কুদ্দুস রানার হলুদ সাংবাদিকতা প্রতিহত করি
শুক্রবার প্রথম আলোর শেষের পৃষ্ঠায় ‘ইয়াবা মামলার আসামি এবার উপদেষ্টা সম্পাদক’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও হলুদ সাংবাদিকতা দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উখিয়া-টেকনাফের এমপি আবদুর রহমান বদির ছোট ভাই আব্দু শুক্কুর সিআইপি। তিনি বলেন, প্রথম আলোর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস রানা যে একজন ভয়ংকর মিথ্যুক ও হলুদ সাংবাদিক তা শুক্রবারের প্রথম আলোর সংবাদটি পড়লে কারো বুঝার বাকি থাকবে না। শুধু শুক্রবারের এই মিথ্যা সংবাদটি নয়, উক্ত আবদুল কুদ্দুস রানা ইতোপূর্বে আমি ও আমার বড় ভাই এমপি সহ আমার পরিবারের ছোটবড় সবার বিরুদ্ধে একের পর এক মিথ্যা সংবাদ পরিবেশন করে তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। সর্বশেষ শুক্রবার তিনি লিখেছেন আমি নাকি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী ২১ লাখ টাকায় কিনে নিয়ে উপদেষ্টা সম্পাদক হয়েছি।
নানার বাড়ি বেড়াতে গিয়েই লাশ হয়ে ফিরল শিশু ফারুক
টেকনাফ প্রতিনিধি : টেকনাফে নানা বাড়ি বেড়াতে গিয়েই ১ শিশু নিখোঁজ থাকার একদিন পর পুকুরে ডুবে লাশ হয়ে ফিরল বাড়িতে। ২২ জানুয়ারী সকাল ৮টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা পুরান বাজার এলাকার বায়তুল জাব্বার জামে মসজিদের পুকুরে জেলেরা মাছ ধরতে জাল টানার সময় ৭ বছরের ১ শিশুর লাশ উদ্ধার করেছে। পুকুরে ডুবে নিহত তামির ফারুক (৭) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার শহীদুল্লাহর পুত্র। নিহত শিশুর মা পুত্রের লাশ সনাক্ত করেন। গত কয়েকদিন আগে সে মায়ের সঙ্গে উক্ত পুকুরের পাড়ে নানার বাড়িতে বেড়াতে আসে। টেকনাফের উনন্নয়নে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান এমপি বদির
সংবাদ দাতা: এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা দিতে সৌজন্য সাক্ষাত করেছেন টেকনাফ প্রেস ক্লাবের সদস্যরা। ২০ জানুয়ারি বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান। এসময় এমপি বদি উপস্থিত সাংবাদিকদের নিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন। সেখানে এমপি বদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে টেকনাফের উন্নয়নে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,
তাহা’র অভিযোগের জবাব দিতে আদালতে এমপি বদির হাজিরা
কক্সবাজার জেলা নির্বাচন তদন্ত কমিটির
চেয়ারম্যান যুগ্ম জজ ২য় এর কার্যালয় থেকে
বের হয়ে আসছেন উখিয়া-টেকনাফের এমপি
আবদুর রহমান বদি।
|
বুধবার সকাল ১০টায় দুজন বিজ্ঞ আইনজীবীসহ তিনি স্বশরীরে কক্সবাজার জেলা নির্বাচন তদন্ত কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় এর আদালতে হাজিরা দেন। এ সময় এমপি বদির পক্ষে প্রবীন আইনজীবী এডভোকেট এ.কে আহমদ হোছেন ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। আদালতে আইনজীবীদ্বয় বিচারককে জানান, তাঁদের মক্কেল জনাব আবদুর রহমান বদি একজন জনপ্রিয় জাতীয় সংসদ সদস্য। দশম জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রতিপক্ষ তাহা ইয়াহিয়া ষড়যন্ত্রমূলকভাবে বিনাকারণে তাঁর বিরুদ্ধে ভোট ডাকাতিসহ যে সমস্ত অভিযোগ গুলো দায়ের করেছেন তা আসলেই সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এমপি বদিকে মন্ত্রি কিংবা প্রতিমন্ত্রী বানাতে কক্সবাজারবাসীর দৃষ্টি এখন প্রধানমন্ত্রীর দিকে
![]() |
| এমপি আবদুর রহমান বদি |
আমাদের সময় ডটকম: কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এলাকার জনপ্রিয় নেতা আব্দুর রহমান বদি এমপি’কে প্রতিমন্ত্রী করার দাবি জানিয়েছেন, কক্সবাজারবাসি। এজন্য সীমান্ত জনপদ উখিয়া-টেকনাফসহ পুরো জেলাবাসির দৃষ্টি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। তারা বলেছেন, দেশের সবকটি জেলা শহরের মধ্যে কক্সবাজারই পর্যটন রাজধানী, যেখানে প্রতিবছর লাখ লাখ দেশি বিদেশী পর্যটক আসেন। ভৌগোলিক ও নানা কারনে কক্সবাজারের রয়েছে বিশাল গুরুত্ব। জাতীয় অর্থনীতির সিংহভাগই যোগান দেয় অত্র জেলা। এখানকার বাতাসে উড়ে ডলার, চিংড়ি, মৎস্য, লবণ, আকরিক লৌহ ও টেকনাফ স্থলবন্দরসহ নানা প্রয়োজনীয় কারনে জাতীয় অর্থনীতিতে কক্সবাজার যে পরিমাণ অবদান রাখে সেই পরিমাণ রাষ্ট্রীয় মূল্যায়ন কখনো পাননা জেলাবাসী।
টেকনাফে নৌকা ৬৬ হাজার ৮১৫, লাঙ্গল ৪ হাজার ৮১১ এবং বাতিল ১ হাজার ৩৭৫ ভোট
মৃত ব্যক্তির নামেও ভোট কাস্ট :

সিবিএন: দশম জাতীয় সংসদ নির্বাচনে টেকনাফ উপজেলার ৬ ইউনিয়নের ৪৩টি ভোট কেন্দ্র কনকনে শীত ও ঘণ-কুয়াশার কারণে সকালে ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু ভোটার কেন্দ্রে আসে। তবুও বিকালের দিকে মৃত ব্যক্তিরদের নামে জাল ভোট প্রদান করা হয়েছে বলে একাধিক স্থানীয় সুত্রে জানা গেছে। সরকারী ও বিশ্বস্থ সুত্রে প্রাপ্ত কেন্দ্রওয়ারী ভোট হচ্ছে ১নং হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১২৬৫- লাঙ্গল প্রতীক ৭২,কেরুনতলী সরকারী
বেরিয়ে আসছে সাগর পথের আদম দালালদের আরো কুকীর্তি : ফতুর হচ্ছেন মানুষ
ফরিদুল মোস্তফা খান: পাসপোর্ট ভিসা ছাড়া মানুষ ছুটছে সাগর পথে মালয়েশিয়ায় শিরোনামে সংবাদ প্রকাশের পর বেরিয়ে আসতে শুরু করছে এই চক্রে জড়িত দালাল চক্র কর্তৃক সাধারণ যাত্রীদের জীবন-মরণ নিয়ে অভিনব প্রতারণার হরেক তথ্য। শুধু তাই নয়, সাগর পথে মালয়েশিয়ায় পাড়ি জমানোর কাজে জড়িত এই দালাল চক্র কিভাবে নিরহ মানুষদের জিম্মি করে তার শেষ সহায়-সম্বল ভিটে-বাড়ি বিক্রির টাকা আত্মসাত করে তারও এক ভয়াবহ চিত্র ভেসে উঠেছে অনুসন্ধানে। জানা গেছে, দালাল চক্র প্রথমে সম্পূর্ণ বিনা পয়সায় মালয়েশিয়ায় পৌঁছিয়ে দিয়ে তারপর টাকা নেয়ার ফন্দি আটকিয়ে যাত্রী সংগ্রহ করেন।
শাহপরীরদ্বীপ নির্মানাধিন রেইন বাধের কাজ পরিদর্শন করেছেন এমপি বদি
টেকনাফ প্রতিনিধি: শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নির্মানাধিন রেইন বাধের কাজ পরিদর্শন করেছেন এমপি আব্দুর রহমান বদি । তিনি ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে টেকনাফ হতে শাহপরীরদ্বীপে পৌঁছলে শত শত নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ’র সাবেক সাংগঠনিক সম্পাদক জহির হোসেন এম এ, জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম, সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহেদ হোসেন, আওয়ামীলীগ নেতা মাষ্টার জাহেদ হোসেন, রশিদ আহমদ, মনির উল্লাহ ,শরিফ হোসেন,
কক্সবাজার-৪ আসনে এমপি বদির মনোনয়ন নিশ্চিত
নিজস্ব প্রতিবেদক: অনেক জল্পনা-কল্পনা শেষে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি (সিআইপি)’র মনোনয়ন চূড়ান্ত করেছেন আওয়ামীলীগের সভানেত্রী ও সংসদীয় বোর্ডের প্রধান শেখ হাসিনা। এ খবরে গতকাল সোমবার উখিয়া-টেকনাফ এলাকায় বদির সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ ও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। রোববার সন্ধায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী হিসেবে আবদুর রহমান বদির নাম ঘোষনা করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই আসনে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহকারী প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক সাংসদ মোহাম্মদ আলীর হাতে তুলে দিলেন বর্তমান সাংসদ আবদুর রহমান বদিকে।টেকনাফে বেদখল হয়ে যাচ্ছে পানি চলাচলের খাল: প্রাকৃতিক বির্পযয়ের আশংকা
টেকনাফ প্রতিনিধি: টেকনাফে পানি চলাচলের খাল বেদখল হয়ে যাওয়ায় প্রাকৃতিক বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। অনুসন্ধানে জানাযায়, দীর্ঘ বছর ধরে খাল খননের কোন উদ্যোগ না নেওয়ার সুযোগে খালের নিকটস্থ প্রভাবশালীরা রীতিমত খাল দখলের প্রতিযোগীতায় নেমেছে। খালের উভয় পাশ বেদখলের কারণে বৃষ্টি হলেই খালের কূলবর্তী গ্রাম সমুহ প্রতিনিয়ত পানির মধ্যে ডুবে থাকে।
সেন্টমার্টিনের পর্যটকবাহী জাহাজ এখন টেকনাফ স্থল বন্দর দিয়ে যাতায়ত করবে, বিপাকে জাহাজ কর্তৃপক্ষ
টেকনাফ প্রতিনিধি: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া দিয়ে যাতায়তকারী সেন্টমার্টিনের পর্যটকবাহী জাহাজ টেকনাফ স্থল বন্দর দিয়ে যাতায়তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ফলে বিপাকে পড়েছে জাহাজ কর্তৃপক্ষ। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে টেকনাফ স্থল বন্দরের অভ্যান্তর দিয়ে যাতায়ত, ইমিগ্রেশনের পরিত্যাক্ত অফিস ব্যবহার, একটি পরিত্যাক্ত পল্টুন ব্যবহার করা খুবই সমস্যয় পড়তে হবে। এছাড়া বন্দর চার্জ, পর্যটকদের বিশ্রামাগার, টয়লেট, টিকিট কাউন্টার, একই সময়ে ৫ টি জাহাজ, একই সময়ে একটি সরু পল্টুন ব্যবহার করা খুবই দুস্কর হয়ে পড়বে।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)




